বলুন তো গ্রিলড ফিশের লোভটা কি এড়ানো যায় এই শীতের পিকনিকে, চটপট বানিয়ে নিন এই পদ্ধতিতে - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 January 2022

বলুন তো গ্রিলড ফিশের লোভটা কি এড়ানো যায় এই শীতের পিকনিকে, চটপট বানিয়ে নিন এই পদ্ধতিতে

 




গ্রিলড ফিশ উইথ লেমন বাটার সস


উপকরণ

২৫০ গ্রাম ভেটকি মাছের ফিলে

৫০ গ্রাম ম্যারিনেড লাগবে মাছে মাখানোর জন্য, তার জন্য চাই

রিফাইন্ড তেল

১০ গ্রাম পার্সলেপাতা কুচি

স্বাদ অনুযায়ী নুন

৫ গ্রাম সাদা গোলমরিচের গুঁড়ো

১ টা লেবু

১০ গ্রাম ফ্রেঞ্চ মাস্টার্ড

১৫ মিলি সাদা ওয়াইন

১০ গ্রাম মাখন


পদ্ধতি

মাছটা ধুয়ে কিচেন টাওয়েলে মুছে শুকনো করে নিন।

মাছের গায়ে প্রথমে সাদা ম্যারিনেশন মাখিয়ে নিন।

তার মধ্যে থাকবে তেল, হোয়াইট ওয়াইন, নুন, গোলমরিচ, ফ্রেঞ্চ মাস্টার্ড।

৪৫ মিনিট মাছ এভাবে রেখে দিন।

তার পর মাছটাকে মাঝারি আঁচে গরম করে নেওয়া আভেনে রেখে সেঁকে নিন রান্না হওয়া পর্যন্ত।

মাঝখানে একবার উলটে দেবেন।

সস তৈরির জন্য সসপ্যানে মাখন গলিয়ে নিন।

তার মধ্যে লেবুর রস আর পার্সলে কুচি মেশান। নুন দিন।

একটু ঘন হয়ে এলে মাছের উপর ঢেলে দিন এই সস।

মোটা মোটা করে আলু কেটে ভেজে নিন, আভেনে সেঁকেও নিতে পারেন।

সার্ভিং ডিশে মাছটা সাজিয়ে তার উপর সস ঢেলে দিন।

আলুভাজা আর স্যালাড সহযোগে পরিবেশন করুন।

সঙ্গে পছন্দের সস আর চিলি ফ্লেক্স দিতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad