শির খুরমা বানানোর পদ্ধতি - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

শির খুরমা বানানোর পদ্ধতি

 



উপকরণ জেনে নিন 


দুধ: ১ লিটার


মিষ্টি দেওয়া কনডেন্সড মিল্ক: ১৫০ মিলিলিটার


বিশুদ্ধ ঘি: ৫ টেবিল চামচ


সেমাই: ২৫-৩০ গ্রাম


ছোট এলাচের বীজ: ২টি


কাঠবাদাম: ১৫ গ্রাম


পেস্তা: ১৫ গ্রাম


কাজু: ১৫ গ্রাম


শুকনো খেজুর: ৪-৫টি


কিশমিশ: ১৫ গ্রাম


জাফরান সামান্য


প্রণালী:


কাঠবাদাম, পেস্তা, কাজু, শুকনো খেজুর সারা রাত জলে ভিজিয়ে রাখুন। এবার দুধ ফুটতে দিন। দুধকে ১৫-২০ মিনিটের জন্য হালকা গরম আঁচে রেখে নাড়তে থাকুন।


এবার কাঠবাদাম, পেস্তা, কাজু, শুকনো খেজুর সরু করে কেটে নিন। এবার কড়াইতে ৩ চামচ ঘি গরম করুন। তাতে কাঠবাদাম, পেস্তা, কাজু, কিশমিশ, শুকনো খেজুর দিয়ে মাঝারি আঁচে ভাজতে থাকুন। হালকা গন্ধ বেরোলেই কড়া থেকে তুলে ঘি-সমেত পুরোটাই গরম করে রাখা দুধের পাত্রে মিশিয়ে দিন। এবার বাকি ২ চামচ ঘি কড়াইতে গরম করে তাতে সেমাই দিয়ে দিন। নাড়তে নাড়তে সেমাইয়ের গন্ধ বার হলে ও হালকা রং ধরলে পুরোটাই ঘি-সমেত দুধের মধ্যে মিশিয়ে দিন। এবার দুধের মধ্যে কনডেন্সড মিল্ক মিশিয়ে ঢাকা না দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। ১০ মিনিট পর এতে গুঁড়ো করে রাখা এলাচ, জাফরান দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। ২-৩ মিনিট পর আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দিন। ১৫ মিনিট পর নামিয়ে উপরে সামান্য পেস্তা ও কাজু ছড়িয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad