বাঙালি আনায় ছোঁয়া থাকুক মটন কসার - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 28 February 2022

বাঙালি আনায় ছোঁয়া থাকুক মটন কসার

 



উপকরণ জেনে নিন


খাসির মাংস: ৫০০ গ্রাম


দই: ১ কাপ


রসুনবাটা: ১ টেবিল চামচ


আদাবাটা: ১ টেবিল চামচ


ধনেগুঁড়ো: ২ চা চামচ


লাল লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ


কাশ্মীরি লঙ্কাগুঁড়ো: ১ চা চামচ


গরম মশলাগুঁড়ো: ১/২ চা চামচ


নুন: ১ চামচ


জিরেগুঁড়ো: ১ চা চামচ


নারকেল গুঁড়ো: ১ টেবিল চামচ


কাজু: ৯-১০টি


কাঠবাদাম: ১০-১২টি


পেঁয়াজকুচি: ২টি বড় পেঁয়াজ (সোনালি করে ভাজা)


কেওড়ার জল: ১ চা চামচ


তেজপাতা: ২ টো


দারচিনি: ১ ইঞ্চি


ছোট এলাচ: ৪-৫টি


লবঙ্গ: ৪-৫টি


বড় এলাচ: ১টি


জয়িত্রী: ১টি


তেল বা ঘি: ১/২ কাপ


পদ্ধতি জেনে নিন -


প্রথমে একটি পাত্রে মাংস রেখে তাতে দই, রসুনবাটা, আদাবাটা, ধনেগুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, গরম মশলাগুঁড়ো, জিরেগুঁড়ো ও নুন দিয়ে ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। এবার নারকেলের গুঁড়ো, কাজুবাদাম আর কাঠবাদাম মিক্সিতে দিয়ে একটি ভাল মিশ্রণ তৈরি করে নিন। এবার কড়াইতে তেল দিন। তেল গরম হলে তাতে তেজপাতা, দারচিনির টুকরো, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ ও জয়িত্রী দিন। হাল্কা করে নাড়তে থাকুন, যাতে মশলার গন্ধ বেরোয়। এবার মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিন। ভাল করে কষতে থাকুন। বেশ খানিকক্ষণ কষা হয়ে গেলে ভাজা পেঁয়াজকুচি দিয়ে দিন। এরপর মিনিটতিনেক নাড়তে থাকুন। এবার কাজুবাদাম, কাঠবাদাম ও নারকেলের মিশ্রণটি এতে দিয়ে দিন। এরপর ৫ মিনিট ধরে ভাল করে কষুন। কষতে কষতে তেল বেরিয়ে গেলে গ্রেভির জন্য আধ কাপ জল দিন। তারপর কড়াইতে চাপা দিয়ে দিন। আঁচ কমিয়ে দিয়ে মিনিট কুড়ি রাখুন। মাংস সিদ্ধ হয়ে গেলে উপরে সামান্য কেওড়ার জল ছড়িয়ে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad