প্রয়োজনীয় উপকরণসমূহ-
চিঁড়ে ,ভাজা বাদাম ,কিশমিশ। আলু,গাজর, ফুলকপি। তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা ,কাঁচা লঙ্কা কুচি,সামান্য হলুদ ঘী। লবণ স্বাদমতো ,পরিমাণমতো চিনি রান্নার জন্য প্রয়োজনীয় সাদাতেল।
প্রথমে একটি পাত্রে চিরে ভালোমতো ধুয়ে নিয়ে সেটিকে অন্য পাত্রে জল ঝরাতে দিতে হবে। এরপর গ্যাস ধরিয়ে তার উপর কড়াই বসিয়ে সামান্য সাদা তেলে বাদাম ও কিশমিশ হালকা করে ভেজে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর ওই তেলে তেজপাতা ও গোটাগরম মশলার ফোড়ন দিতে হবে। এরপর আদাবাটা দিয়ে ভালোভাবে এটিকে কষিয়ে নিতে হবে। আগে থেকে কেটে রাখা আলু ,গাজর ও ফুলকপি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।পরিমান মত লবন ও হলুদ ছড়িয়ে দিন। আলু ফুলকপি ভাজা ভাজা হয়ে আসলে তাতে জল ঝরিয়ে রাখা চিড়ে দিয়ে দিন। আগে থেকে ভেজে রাখা কিশমিশ, বাদাম দিয়ে এবং পরিমাণমতো চিনি দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে নেড়ে নিলেই তৈরি সুস্বাদু চিঁড়ের পোলাও। নামানোর আগে তার ওপর ঘী ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু চিঁড়ের পোলাও।

No comments:
Post a Comment