উপকরন জেনে নিন -
ফালি করে কাটা পটল- ৪ টি
কাঁচা লঙ্কা বাটা- ২ চামচ
সাদা সরষে বাটা – ২ চামচ
পোস্ত বাটা – ২ চামচ
নারকেল বাটা – ২ চামচ
টক দই – ২ চামচ
হলুদ গুঁড়ো –১/২ চামচ
লঙ্কাগুঁড়ো –১/২ চামচ
চিনি- ১/২ চা-চামচ
লবণ – পরিমাণমতো
সরষের তেল – পরিমাণমতো
কলাপাতা – ৪ টি
পটলের মধ্যে পরিমান মত হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ৫ মিনিট রেখে দিন। কড়াইয়ে ১ চামচ তেল গরম করে পটল গুলি ভেজে তুলে নিন।
একটি মিক্সিং বোলে নারকেল বাটা, সাদা সরষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা ,২ চামচ সরষের তেল, হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, চিনি, টক দই, পরিমাণমতো লবণ সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা পটল গুলি মিশ্রণের মধ্যে দিয়ে মাখিয়ে ৫ মিনিট রেখে দিন।
একটি কলাপাতাকে ধুয়ে লো আঁচে ২ মিনিট সামান্য সেঁকে তুলে নিন। এই কলা পাতার মধ্যে মাঝ বরাবর পটলের মিশ্রণটি রেখে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা এবং ১চা-চামচ সরষের তেল ছড়িয়ে কলাপাতা মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন।
এভাবেই একটি একটি করে সমস্ত পাতুরি তৈরি করে নিন। এবার একটি ফ্রাইং প্যানে ১ চা-চামচ তেল গরম করে পাতুরি গুলি দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। ঢাকনা তুলে পরিবেশন করুন গরম গরম পটল পাতুরি।

No comments:
Post a Comment