পটলের দোলমা বানানোর উপকরণ–
পটল ৫০০ গ্রাম
ধনে গুঁড়ো ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো স্বাদমতো
আদা বাটা ২ টেবিল চামচ
টমেটো বাটা ৪ টেবিল চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
জিরে গুঁড়ো ১ চা চামচ
নুন, মিষ্টি স্বাদ মত
সরষের তেল ১ কাপ
পটলের দোলমার ভিতরের পূর বানানোর জন্য লাগবে-
সেদ্ধ করা আলু তিনটি
আমচুর পাউডার ১ টেবিল চামচ
কিসমিস কোচানো স্বাদমতো
কাজুবাদাম কোচানো স্বাদমতো
৫ টেবিল চামচ জল ঝরানো ছানা
কুচি করা কাঁচা লঙ্কা
আম বা যেকোনো টক-ঝাল-মিষ্টি আচার এর ১ টেবিল চামচ
প্রথমে পটলের ভিতরের সমস্ত বীজ গুলো বার করে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে তাতে সেদ্ধ করা আলু, ছানা, আমচুর পাউডার, কাঁচালঙ্কা আর কাজু, কিশমিশ ইত্যাদি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর স্বাদমতো নুন মিষ্টি দিতে হবে যাতে ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতা যোগ করতে পারেন। এরপর বানিয়ে রাখা পূর পটলের ভিতরে ভালো করে ঠেসে দিতে হবে। এরপর দোলমার গ্রেভি বানানোর জন্য কড়াইতে সরষে তেলের মধ্যে আদা বাটা টমেটো বাটা এবং স্বাদমতো নুন এবং চিনি দিয়ে তাতে সমস্ত রকম গুঁড়ো মশলা যোগ করতে হবে এবং ভালো করে মসলা কষিয়ে নিতে হবে। আর এরপর তৈরি হয়ে যাবে বাড়িতেই সুস্বাদু পটলের দোলমা।

No comments:
Post a Comment