নিরামিষ এঁচোড় আলুর ডালনা - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

নিরামিষ এঁচোড় আলুর ডালনা

 


উপকরন জেনে নিন -


আদা কুচি- ১ টুকরো

টমেটো কুচি- ১ টি

ডুমো করে কাটা এঁচোড়- ৬০০ গ্রাম

ডুম করে কেটে রাখা আলু- ২ টি

কাঁচা লংকা- ২ টি

কাজু বাদাম- ৭/৮ টি

লবঙ্গ- ৩ টি

দারুচিনি- ১ টআমন্ড বাদাম- ৩/৪ টি

শুকনো লঙ্কা- ১ টি

তেজপাতা- ৩ টি

এলাচ- ৩ টি

জিরা- হাফ চামচ

হিং- পরিমানমতো

গরম মশলা গুড়ো- হাফ চামচ

হলুদ- পরিমানমতো

লাল লঙ্কার গুঁড়ো- হাফ চামচ

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- হাফ চামচ

ধনে গুঁড়ো- ১ চামচ

জিরে গুঁড়ো- ১ চামচ

লবন- পরিমানমতো

ঘি- ১ চামচ

সরষের তেল- পরিমানমতো




প্রথমে এঁচোড় গুলিতে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে সিদ্ধ করে নিন। এবার কড়াইয়ে পরিমাণমতো সরষের তেল গরম করে এঁচোড় গুলি লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিন।

এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লংকা, আদা কুচি, টমেটো কুচি, কাজুবাদাম, আমনবাদাম, সামান্য পরিমাণে জল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করে নিন।

তারপর গরম তেলে গোটা জিরে, হিং ও গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলো এর মধ্যে আলু, পরিমানমতো লবন ও হলুদ দিয়ে ২-৩ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

এবার আলুর মধ্যে তৈরি করার পেস্ট মিশিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণমতো লবণ, চিনি, হলুদ দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নিন।

সমস্ত মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা এঁচোড় দিয়ে নাড়াচাড়া করে পরিমাণমতো উষ্ণ জল মিশিয়ে ৪-৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

এবার ঢাকা তুলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম নিরামিষ এঁচোড় আলুর ডালনা।

No comments:

Post a Comment

Post Top Ad