উপকরন-
কুচো চিংড়ি- ২৫০ গ্রাম
আমচুর- ৪ পিস
শুকনো লঙ্কা- ২ টি
লবন- পরিমানমতো
চিনি- ১ চামচ
পাঁচফোরন- হাফ চা চামচ
ডুমো করে কাটা রাঙ্গা আলু- ২টি
ডুমো করে কাটা কুমড়ো- ১ টি
সরষে বাটা- দেড় চা চামচ
হলুদ- পরিমানমতো
সরষের তেল- ২ চামচ
প্রথমে পরিমাণ মতো গরম জলের মধ্যে আমচুর গুলি ভিজিয়ে রেখে দিন। এবার একটি মিক্সারগ্রাইন্ডারে সরষে ও পরিমানমতো জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
এবার চিংড়ি মাছ গুলির মধ্যে পরিমাণমতো লবণ, হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর কড়াইয়ে ২ চামচ সরষের তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নিন।
তারপর গরম তেলে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিন। এবার এর মধ্যে রাঙ্গা আলু, কুমড়ো, লবন ও হলুদ দিয়ে সবজিগুলি ৩-৪ মিনিট কষিয়ে আমচুর ভেজানো জল মিশিয়ে ঝোল ফুটে আসার অপেক্ষা করুন।
কিছুক্ষণ পর ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে তৈরি করা সরষের মিশ্রণটি দিয়ে একটি ঢাকা সাহায্যে থেকে রান্না করুন। এবার ভেজে রাখা চিংড়ি মাছ ও চিনি মিশিয়ে ৫-৬ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের টক।

No comments:
Post a Comment