কাঁচকলার কোপ্তা কারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 March 2022

কাঁচকলার কোপ্তা কারি

 


উপকরণ-


মটর ডাল

কাঁচা লঙ্কা

ধনে গুঁড়ো

জিরা গুঁড়ো

গরম মশলা গুঁড়ো

ডুমো করে কাটা কাঁচা কলা

আলু

টমেটো কুচি

আদা কুচি

নারকেল কোরা

লাল লঙ্কা গুড়ো

হলুদ গুড়ো

লবন

চিনি

তেজপাতা

শুকনো লঙ্কা

ঘি

সরষের তেল




প্রথমে একটি পাত্রে ১/২ কাপ মটর ডালের মধ্যে পরিমাণ মত জল মিশিয়ে ১ ঘন্টামতো ভিজিয়ে রাখুন। তারপর একটি মিক্সার গ্রাইন্ডার ভিজিয়ে রাখা মটর ডাল, ৩ টি কাঁচা লঙ্কা, ২ চামচ নারকেল কোরা দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।

এবার প্রেসার কুকারে পরিমানমতো জলে ৩টি কাঁচা কলা, ১টি আলু, পরিমানমতো হলুদ ও লবন দিয়ে সেদ্ধ করে নিন। এবার জল থেকে সবজি গুলি তুলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন।

এবার অন্য একটি পাত্রে সিদ্ধ করা সবজি গুলি স্মাশ করে এরমধ্যে ৩ চামচ মটর ডাল বাটা, ১ চা চামচ লাল লঙ্কার, ধনে ও জিরেগুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ চামচ চিনি,পরিমানভতো লবণ, হলুদ দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিন। তারপর তৈরি করা মিশ্রণ থেকে লেচি কেটে কোপ্তা আকারে গড়ে নিয়ে কড়াইয়ে পরিমাণমতো সরষের তেল গরম করে কোপ্তা গুলি ভেজে তুলে নিন।

এরপর একই গরম তেলে ১টি তেজপাতা, ২টি শুকনো লঙ্কা, ১ চামচ গোটা জিরে ফোরন দিন। তারপর আবারো একটি মিক্সার গ্রাইন্ডারে ১টি টমেটো, ১/২ ইঞ্চ আদা, ৪ টি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে ফোরনের মধ্যে দিয়ে দিন। কিছুক্ষণ পর ১ চামচ ধনে ও লাল লঙ্কার গুড়ো মিশিয়ে মশলাটি দিয়ে কষিয়ে নিন। এবার পরিমাণ মতন জল ও ১ চামচ চিনি মিশিয়ে গ্রেভি ফুটে এলে ভেজে রাখা কোপ্তা গুলি দিয়ে ঢেকে রেখে ২ মিনিট রান্না করুন।

সবশেষে উপর থেকে পরিমানমতো কাঁচালঙ্কা, ধনেপাতা কুচি ও ঘি ছড়িয়ে পরিবেশন করুন দারুন স্বাদের কাঁচাকলার কোপ্তাকারি।

No comments:

Post a Comment

Post Top Ad