দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন ডিমের অমলেটের কারি। উপকরন জেনে নিন -
ডিম- ৪ টি
কাঁচা লঙ্কা কুচি- ৩ টি
আদা কুচি- ১ চামচ
গোটা জিরে- হাফ চামচ
শুকনো লঙ্কা- ১ টি
ডুমো করে কাটা সিদ্ধ আলু- ৩ টি
ডুমো করে কাটা পটল- ৩ টি
ডুমো করে কাটা পেঁয়াজ- ২ টি
ডুমো করে কাটা টমেটো- ১ টি
ধনেপাতা কুচি- পরিমানমতো
চেরা কাঁচা লঙ্কা- ৩/৪ টি
রসুন কুচি- ১ চামচ
তেজপাতা- ১ টি
লবণ- পরিমানমতো
হলুদ- পরিমাণমতো
জিরে গুঁড়ো- ১ চামচ
ধনে গুঁড়ো- হাফ চামচ
লাল লঙ্কার গুঁড়ো- হাফ চা-চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা-চামচ
সরষের তেল- পরিমানমতো
একটি পাত্রে ডিম গুলি ভেঙে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, পরিমানমতো লবন দিয়ে ডিম গুলি ফেটিয়ে অমলেট তৈরি করে নিন। এবার, একটি মিক্সার গ্রাইন্ডার এর সাহায্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন গুলি পেস্ট করে নিন।
এরপর, কড়াইয়ে পরিমানমতো সরষের তেল গরম করে পটল ও আলু গুলিতে সামান্য লবন ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে তুলে নিন। এবার গরম তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোরন দিন। এর মধ্যে তৈরি করা পেস্টটি দিয়ে রান্না করুন। এবার পরিমাণমতো লবণ, হলুদ গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি বেশ ভালোভাবে কষিয়ে নিন। কষানো মশলার মধ্যে ভেজে রাখা পটল, আলু গুলি দিয়ে রান্না করে পরিমানমতো জল মিশিয়ে নিন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা ডিম গুলি দিয়ে রান্না করুন। এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ডিম অমলেট কারি।

No comments:
Post a Comment