দুপুরে ভাত হোক বা ফ্রাইড রাইস পরিবেশন করুন এই রেসিপিটি। জেনে নিন উপকরন -
কাজুবাদাম- ৮/১০ টি
টক দই-৩/৪ চামচ
তেজপাতা- ২ টি
গোটা জিরে- হাফ চামচ
দারুচিনি- ১ টুকরো
এলাচ-৩টি
লবঙ্গ-৩ টি
চিংড়ি মাছ- ৩৫০ গ্রাম
পেঁয়াজ কুচি-২ টি
টমেটো কুচি- ১ টি
আদা বাটা-১.৫ চামচ
চেরা কাঁচা লঙ্কা- ২ টি
গোটা গোলমরিচ- ৪/৫ টি
লাল লঙ্কার গুঁড়ো- ১ চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- ১ চামচ
ধনে গুঁড়ো- ১ চামচ
জিরেগুঁড়ো- হাফ চামচ
হলুদ- পরিমাণমতো
গরম মসলা গুঁড়া-১ চামচ
চিংড়ি মাছ করে পরিমাণমতো লবণ হলুদ মিশিয়ে ৫ মিনিট রেখে দিন। একটি মিক্সার গ্রাইন্ডরে কাজুবাদাম, টক দই দিয়ে একটি মসৃন পেস্ট তৈরি করে নিন।
এবার করে পরিমাণমতো সরষের তেল গরম করে তেজপাতা, গোটা জিরে ও গোটা গরম মসলার ফোড়ন দিন। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে আদা বাটা, টমেটো কুচি, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেগুড়ো, জিরেগুঁড়ো, স্বাদমতো চিনি ও লবণ, পরিমানমতো হলুদ ও উষ্ণ জল দিয়ে সমস্ত মসলা কষিয়ে নিন। এবার মেরিনেট করা রাখা চিংড়ি মাছ গুলির মধ্যে দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নিন। সমস্ত উপকরণ কষানো হয়ে এলে তৈরি করা পেস্ট দিয়ে রান্না করুন। কিছুক্ষণ পর পরিমানমতো উষ্ণ জল মিশিয়ে গ্রেভি তৈরি করে নিন। গ্রেভি ফুটতে শুরু করলে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, গরম মসলার গুঁড়ো ছড়িয়ে ৪-৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি ‘চিংড়ি মাছের কালিয়া বা কারি’।

No comments:
Post a Comment