মুচমুচে ভেজ পকোড়া - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 April 2022

মুচমুচে ভেজ পকোড়া

 


সব সবজি দিয়ে তৈরি করুন মুচমুচে ভেজ পকোড়া নিয়ে। তাহলে চলুন খুব সহজেই চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে পাকোড়া। 


উপকরন -


হলুদ গুঁড়ো- হাফ চামচ

লাল লঙ্কার গুঁড়ো- ১ চামচ

চাটমসলা গুঁড়া- ১ চামচ

বেসন- ৩ চামচ

ময়দা- ৩ চামচ

চালের গুঁড়ো- ৩ চামচ

চিনেবাদাম- পরিমাণমতো

বেকিং সোডা- হাফ চা চামচ

লেবুর রস- অর্ধেক

তেল- পরিমানমতো

পালং শাক কুচি- এক কাপ

ফুলকপি কুচি- এক কাপ

বাঁধাকপি কুচি- হাফ কাপ

ধনেপাতা কুচি- হাফ কাপ

গাজর কুচি- হাফ বাটি

ক্যাপসিকাম কুচি- হাফ কাপ

স্প্রিং অনিয়ন কুচি- হাফ কাপ

কাঁচা লঙ্কা কুচি- ৮/১০ টি

গোলমরিচ গুড়ো-

লবণ- স্বাদমতো

রসুন বাটা- ১ চামচ

আদা বাটা- ১ চামচ


একটি পাত্রে পালংশাক, গাজর, ক্যাপসিকাম ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাট মসলা, স্বাদমতো লবণ দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিন। এবার এরমধ্যে বেসন, চালের গুঁড়ো, ময়দা, বেকিং সোডা,পাতিলেবুর রস, চিনাবাদাম দিয়ে আবারো ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে তৈরি করা মিশ্রণ থেকে ছোট ছোট পকোড়া আকারে ভেজে তুলে নিয়েই পরিবেশন করুন মুখরোচক গরম গরম ভেজ পাকোড়া।

No comments:

Post a Comment

Post Top Ad