সুস্বাদু পাঁচমিশালী সবজি - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 April 2022

সুস্বাদু পাঁচমিশালী সবজি

 


উপকরন -

চেরা কাঁচা লঙ্কা- ৪/৫ টি

তেজপাতা- ২ টি

শুকনো লঙ্কা- ২ টি

পাঁচফোড়ন- হাফ চা চামচ

আদা কুচি- ১ চামচ

লাল লঙ্কার গুঁড়ো- ১ চামচ

ধনে গুঁড়া- ১ চামচ

জিরে গুঁড়ো- ১ চামচ

ঘি- ১ চামচ

সরষের তেল- ৪ চামচ

লম্বা করে কাটা আলু- ১ টি

লম্বা করে কাটা পেঁপে- ১ কাপ

লম্বা করে কাটা গাজর- ১ টি

লম্বা করে কাটা কুদরি- ৩/৪ টি

বড় করে কাটা বেগুন- ১ টি

চৌকো করে কাটা লাল কুমড়ো- ১ কাপ

বাঁধাকপি কুচি- পরিমাণমতো




কড়াইয়ে ৪ চামচ সরষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন, আদাকুচি, পরিমানমতো হলুদ ও লবণ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিন।

এই কষানো মশলার মধ্যে আলু, পেঁপে, লাল কুমড়ো, গাজর, কুদরি, বেগুন, বাঁধাকপি স্বাদমতো লবণ, চিনি দিয়ে সমস্ত সবজি ভালোভাবে কষিয়ে নিন। সবজি গুলি মজে এলে পরিমাণ মতো জল, চেরা কাঁচালঙ্কা দিয়ে ১০-১২ মিনিট রান্না করুন। এবার ঘি মিশিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। তারপর ঢাকা তুলে পরিবেশন করুন সুস্বাদু নিরামিষ পাঁচমিশালী তরকারি।

No comments:

Post a Comment

Post Top Ad