মাধুরীর নিজের চুল ভালো রাখতে এই সিক্রেট হেয়ার অয়েল ব্যবহার করেন - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

মাধুরীর নিজের চুল ভালো রাখতে এই সিক্রেট হেয়ার অয়েল ব্যবহার করেন

 


সম্প্রতি এক মাধুরী তার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি ঘরোয়া উপায়ে প্রস্তুতকৃত হেয়ার অয়েলের বানানোর পদ্ধতি সবার সঙ্গে শেয়ার করেছেন।


এজন্য যা যা লাগবে- নারকেল তেল ১ কাপ, মেথি বীজ ১ চা চামচ, কারিপাতা ১৫-২০টি, পেঁয়াজ কুচি ১টি।


যেভাবে তৈরি করবেন- মাধুরীর সিক্রেট হেয়ার অয়েল তৈরি করতে প্রথমে একটি প্যানে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। তারপর চুলার জ্বাল মাঝারি আঁচে রেখে তেল ফুটিয়ে নিন।


তেল ফুটে উঠলে একটি বাটিতে ছেঁকে তুলে নিন। তারপর ঠান্ডা করে একটি কাঁচের বোতলে ঢেলে রাখুন। এরপর যখন চুলে তেল দেওয়ার প্রয়োজন হবে তখন বোতল থেকে ঢেলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন।


নিয়মিত এই তেল ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে। একইসঙ্গে চুল পড়া বন্ধ হবে ও চুল পাকা রোধ হবে। নারকেল তেল চুলের জন্য কতটা উপকারী তা সবারই জানা। একইসঙ্গে মেথি, কারি পাতা ও পেঁয়াজ চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।


এসব উপকরণে থাকা পুষ্টি উপাদান চুলের স্বাস্থ্য রক্ষা করে। খুশকি থেকে শুরু করে চুলের যাবতীয় সমস্যা সমাধানে মাধুরীর সিক্রেট এই হেয়ার অয়েল নিয়মিত ব্যবহার করুন। ফলাফল পাবেন হাতেনাতে।

No comments:

Post a Comment

Post Top Ad