ঢাকাই ভুনা ইলিশ - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

ঢাকাই ভুনা ইলিশ

 


উপকরন জেনে নিন


ইলিশ মাছ: ৪ পিস

ইলিশের স্টক: ৩ কাপ

রসুন বাটা: ১ চা চামচ

সর্ষে বাটা: ২ টেবিল চামচ

আদা বাটা: ২ টেবিল চামচ

লঙ্কা বাটা: ২ টেবিল চামচ

জিরে বাটা: ২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ২ কাপ

টমেটো কুচি: ২ টেবিল চামচ

হলুদগুঁড়ো: ১ চা চামচ

নুন স্বাদমতো

ধনেপাতা কুচি পরিমাণ মতো

সরষের তেল প্রয়োজন মতো




ইলিশ মাছের টুকরোগুলিতে নুন, হলুদ ও তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখুন।


তারপর কড়াইতে সরষের তেল গরম করে মাছের টুকরোগুলি ভাল করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে মাছগুলি কড়াই থেকে তুলে আলাদা করে সরিয়ে নিন।


এরপর ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিন।


পেঁয়াজ বাদামি হয়ে গেলে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সরষে বাটা ও লঙ্কা বাটা দিয়ে ভাল করে কষতে থাকুন।


কষতে কষতে তেল ছেড়ে এলে ইলিশমাছের স্টক মেশান ও নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিন।


ঢাকা সরিয়ে দেখুন ঝোল ফুটে উঠেছে কি না। ফুটে উঠলে ইলিশমাছের টুকরোগুলি দিয়ে আঁচ কমিয়ে আবারও ঢাকা দিয়ে দিন।


মিনিটদশেক পর ঢাকা সরিয়ে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। নামিয়ে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad