উপকরন জেনে নিন-
ডিম: ৬টি
ধনে পাতা কুচি: আধ কাপ
গরম মশলা গুঁড়ো: ১ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ
জল: ১ কাপ
নুন: স্বাদ মতো
বেসন: ২ চা চামচ
পেঁয়াজ কুচি: ১টি
গোল মরিচ গুঁড়ো: ১ চা চামচ
পাঁউরুটি গুঁড়ো: ১ কাপ
তেল: ১ কাপ
ডিমগুলি সিদ্ধ করে কুচিকুচি করে কেটে রাখুন। এর পরে পাঁউরুটির গুঁড়ো বাদ দিয়ে সব উপকরণ এক সঙ্গে মেখে একটি মণ্ড বানিয়ে নিন। মণ্ডটিতে এবার প্রয়োজন মতো জল মিশিয়ে ভাল করে হাত দিয়ে মেখে নিন এবং মিশ্রণটি থেকে কবাবের আকারে কয়েকটি গোল দলা পাকিয়ে নিন। দলাগুলিতে পাঁউরুটির গুঁড়োর কোট দিয়ে গরম তেলে ডুবিয়ে ভাজুন। আপনার কবাব তৈরি। পেঁয়াজ ও পুদিনা চাটনির সঙ্গে গরম গরম খান।

No comments:
Post a Comment