জেনে নিন কোন মুখে কেমন হবে হেয়ার কাট - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

জেনে নিন কোন মুখে কেমন হবে হেয়ার কাট

 


ডায়মন্ড শেপের মুখ যাদের তারা ফেদার ব্যাংস, লোব, ওয়েভি স্টাইলে চুল কাটাতে পারেন। এই শেপের মুখ চিকবোনের দিকে চওড়া হলেও চোয়াল আর কপাল সরু হয়। কপাল ও চিবুক যাতে একটু চওড়া দেখায় ও গালের হাড় অর্থাৎ চিকবোন যেন একটু সরু দেখায়, সে বিষয় মাথায় রেখেই হেয়ার কাট করা জরুরি।


মুখ যদি চৌকো হয় তাহলে অনেক ভেবে চুল কাটুন। লেয়ার কাট দিতে চাইলে প্রথম লেয়ারটি যেন চোয়ালের নীচ থেকে শুরু হয়। আপনি চাইলে স্টেপস কাটও করাতে পারেন।


এতে চোয়ালের অংশ ঢাকা পড়বে। সঙ্গে চুলের ভলিউমও অনেক বেশি মনে হবে। আনইভন লেয়ারসও কাটানো যেতে পারে। যদি আপনার কপাল বড় হয়, তা হলে ফ্রন্ট ব্যাংস রাখতে পারেন।


আয়তাকার মুখে স্টেপস কাট ভালো মানায়ি। এতে চুলের ভলিউম বেশি মনে হয় ও মুখ ছোট দেখায়। অ্যাঙ্গল ফ্রেঞ্চ হেয়ার কাট করাতে পারেন আবার লেয়ারসও করাতে পারেন।

No comments:

Post a Comment

Post Top Ad