চকোলেট প্যাঁড়া - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 April 2022

চকোলেট প্যাঁড়া


 

উপকরণ:


দুধ: ১ ১/২ কাপ

চিনি: ১/২ কাপ

নারকেল কোরা: ১ ১/২ কাপ

গুঁড়ো দুধ: ১/২ কাপ

ডার্ক চকোলেট: ২০০ গ্রাম



প্যান গরম করে তাতে দুধ দিন। এরপর দুধের সঙ্গে চিনি মেশান।


অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না চিনি ঠিক ভাবে দুধের সঙ্গে মিশে যায়।


এরপর নারকেল কোরা ও গুঁড়ো দুধ মিশিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ পর্যন্ত না দুধটা টেনে নিয়ে পুরো মিশ্রণটি ঘন হয়ে যায়।


এরপর প্যান থেকে মিশ্রণটি নামিয়ে একটি থালায় রেখে একটু ঠান্ডা হতে দিন। মিশ্রণটি ঘরের তাপমাত্রায় চলে এলে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট প্যাঁড়ার আকার দিন।


হয়ে গেলে প্যাঁড়াগুলিকে ফ্রিজের মধ্যে ঘণ্টাদুয়েক রাখুন।


অন্য দিকে একটি প্যানে জল গরম করতে দিয়ে তার উপর একটি পাত্র রেখে ডার্ক চকোলেটটি সেই ভাপে গলতে দিন।


ফ্রিজ থেকে একটু শক্ত হয়ে যাওয়া প্যাঁড়াগুলি বার করে এই চকোলেটে ডুবিয়ে একটি বাটার পেপারের উপর রেখে মিনিট ১৫ ফ্রিজে রাখুন।


হয়ে গেলে প্যাঁড়াগুলি বার করে আলাদা আলাদা করে সুইট পেপার কাপে বসান। উপরে ভাঙা পেস্তাবাদাম বসিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad