বাটার চিকেন মাসালা - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

বাটার চিকেন মাসালা

 


উপকরন-


দারুচিনি

গোটা গোলমরিচ

গোটা জিরে

চিকেন

পেঁয়াজ

টমেটো

আদা

রসুন

ধনেপাতা

টক দই

ফেশ ক্রিম

কাজু বাদাম

চালমগজ

হলুদ

কাশ্মিরি লঙ্কার গুড়ো

বাটার

ঘি

কাসৌরি মেথি

তেজপাতা

লবঙ্গ

ছোট এলাচ

বড় এলাচ

জয়ত্রী

শুকনো লঙ্কা

চিনি

লবন




১ কেজি চিকেন নিয়ে প্রতিটি চিকেনের গায়ে চাকুর সাহায্যে কাট লাগিয়ে দিন। এবার একটি পাত্রে চিকেনের মধ্যে ১ চামচ আদা ও রসুন বাটা, ৫ চামচ টক দই, ১ চা চামচ লবন, ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে ১০-১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিন।

এবার কড়াইয়ে ১ চামচ বাটার গরম করে টুকরো করে কাটা ২ টি পেঁয়াজ, ৪ টি টমেটো কুচি, ১ ইঞ্চি আদা কুচি, ৬-৭ কোয়া রসুন, ২ চামচ কাসৌরি মেথি, ২ চামচ ভাজা কাজু, ১ চামচ চালমগজ, ১২-১৫ কি গোটা গোলমরিচ, ২ টি তেজপাতা,২ টি বড় এলাচ, ৩ টি ছোট এলাচ, ৬-৭ টা লবঙ্গ, ১ চা চামচ গোটা জিরে, ৩টি ছোট দারুচিনি, অর্ধেক জয়ত্রী ফুল, ৭ টি শুকনো লাল লঙ্কা, ১ চা চামচ লবন এই সমস্ত উপকরণ ভেজে নিন। এবার এর মধ্যে দেড় কাপ জল মিশিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিন। তারপর মশলাটি কিছুক্ষন ঠান্ডা করে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নিন।

এবার আবারো কড়াইয়ে ১ চামচ বাটার গরম করে ম্যারিনেট করা চিকেন গুলি রোস্ট করে নিন। এবার একটি চারকোল ভালোভাবে পুড়িয়ে নিয়ে একটি পাত্রে রেখে ওপর থেকে ১ চামচ ঘি মিশিয়ে রোস্টেড চিকেনের মধ্যে রেখে ঢাকনার সাহায্যে ঢেকে দিন।

এরপর একটি কড়াইয়ে তৈরি করা পেস্ট, ১/২ চামচ হলুদ গুড়ো, ২ চামচ কাশ্মিরী লঙ্কার গুড়ো দিয়ে রান্না করুন। গ্রেভি ফুটে গেলে এর মধ্যে রোস্ট চিকেন, পরিমানমতো ফ্রেশ ক্রিম, চিনি দিয়ে ৩-৪ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

সবশেষে উপর থেকে গুঁড়ো করা কাসৌরি মেথি ও ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের চিকেন বাটার মাশলা।

No comments:

Post a Comment

Post Top Ad