উপকরণ –
টমেটো বাটা- ২ চামচ
ধনেপাতা কুচি- পরিমানমতো
গোটা জিরে- ১ চা চামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
সেদ্ধ করা ডিম- ৫ টি
সেদ্ধ করা ডিমের কুসুম- ৫ টি
কুচোনো পেঁয়াজ- ৩ চামচ
আদা বাটা- ১ চামচ
রসুন বাটা- ১ চামচ
কাঁচা লঙ্কা বাটা- পরিমানমতো
শুকনো লঙ্কা- ২টি
ছোট এলাচ- ২টিবড়
এলাচ- ১ টি
স্টার ফুল- ১টি
লবন- স্বাদমতো
চিনি- পরিমাণমতো
সর্ষের তেল- পরিমানমতো
দারুচিনি- ১টি
প্রথমে একটি পাত্রে শুকনো খোলায় সমস্ত গোটা মশলাগুলি ভেজে গুঁড়ো করে নিন। এরপর সেদ্ধ করা ডিমগুলিতে পরেমানমতো লবন, চিনি, হলুদ মাখিয়ে কড়াইয়ে সামান্য পরিমান তেল গরম করে ডিমগলি ভেজে তুলে নিন। এবার অন্য একটি পাত্রে ডিমের কুসুম গুলিকে ভালো ভাবে মেখে নিন। এবার গরম তেলে পেঁয়াজ কুচি ,আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, স্বাদমতো লবণ, পরিমাণমতো চিনি ও সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলাটি কষানো হয়ে এলে এর মধ্যে পরিমানমতো জল মিশিয়ে রান্না করুন।
এবার গ্রেভির মধ্যে সেদ্ধ করা ডিমের কুসুম ও ভাজা ডিম গুলিকে ভেঙে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তৈরি করি গ্রেভি কষা কষা হয়ে আসলে ওপর থেকে কাঁচা লঙ্কা বাটা ,ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করুন গরম গরম ‘ডিমের কুসুম কষা রেসিপিটি’।গরম গরম ভাত হোক বা রুটি, পরোটা সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন এটি।

No comments:
Post a Comment