দাড়ি খুব লম্বা হয়ে গেলে প্রথমেই ব্লেড চালাবেন না। বরং আগে কাঁচি দিয়ে কিছুটা ছেঁটে নিন। তা হলে বার বার এক জায়গায় ব্লেড চালাতে হবে না। ত্বকের উপর কম চাপ পড়বে।
খেয়াল রাখবেন কোন দিকে ব্লেড চালাচ্ছেন। দাড়ি যে দিকে বাড়ছে, তার উল্টো দিকে কখনও ব্লেড চালাবেন না। তাতে ত্বকের উপর বেশি চাপ পড়ে। জ্বালাও করবে বেশি।
দাড়ি কামানোর জন্য কোনও ঘন শেভিং ক্রিম ব্যবহার করুন। এমন কিছু ব্যবহার করবেন যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করবে।
দাড়ি কামানোর পর সঙ্গে সঙ্গে আফ্টার শেভ লোশন ব্যবহার করুন। কিছু ক্ষণ পর আবার ময়শ্চারাইজার লাগান।

No comments:
Post a Comment