ঘরেই বানিয়ে নিন মুখে লাগানোর মিস্ট - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

ঘরেই বানিয়ে নিন মুখে লাগানোর মিস্ট

 


গরমকালে অনেকের মনে হয় ত্বক সব সময়ে ঘেমে, তেলতেলে হয়ে থাকে। তাই বুঝি মুখে কোনও ক্রিম বা ময়শ্চারাইজার লাগানোর দরকার নেই। তা একেবারেই ভুল। কারণ এই সময়ে ত্বক আর্দ্র রাখা আরও বেশি করে জরুরি। যদি বারবার মশ্চারাইজারলাগাতে ভাল না লাগে, তবে আর একটি কাজ করতে পারেন। লাগাতে পারেন ফেস মিস্ট। এতে জলের পরিমাণ বেশি। তাই মিস্ট লাগালে ত্বক বিশেষ তেলতেলে হয়ে যাবে, এমন নয়।


দোকান থেকে কেনা মিস্ট তো লাগানো যায় বটেই, তবে ঘরেও তৈরি করা যেতে পারে মুখের মিস্ট।


কিভাবে বানাবেন 


এক কাপ ফুটন্ত গরম জলে গ্রিন টি-র একটি ব্যাগ পাঁচ মিনিট ডুবিয়ে রাখুন। তার পর তাতে তিন ফোঁটা ভিটামিন ই-র তেল দিন। এ বার সেই মিশ্রণটি ঠান্ডা করে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। রোজ সকালে ও রাতে মুখ পরিষ্কার করার পর মুখে একটু মিস্ট স্প্রে করুন। ত্বক আর্দ্র থাকবে ও উজ্জ্বল থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad