চিংড়ি মাছের কষা - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

চিংড়ি মাছের কষা

 


উপকরণ-


চাপড়া চিংড়ি

পেঁয়াজ কুচি

দারুচিনি

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

লাল লঙ্কার গুঁড়ো

গরম মশলার গুঁড়ো

হলুদ গুঁড়ো

লবন

চিনি

ঘি

সরষের তেল

আদা বাটা

রসুন বাটা

টমেটো কুচি

তেজপাতা

লবঙ্গ

এলাচ



একটি পাত্রে ৭০০ গ্রাম চাপড়া চিংড়ি নিয়ে ১/২ চা চামচ লবন ও হলুদ গুঁড়ো মিশিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। এবার কড়াইয়ে পরিমাণমতো সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলি হালকা ভেজে তুলে নিন।

এবার গরম তেলে ৫ টা ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি, ১ টা তেজপাতা ফোড়ণ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে ২ টি পেঁয়াজ কুচি, ১ চামচ আদা ও রসুন বাটা দিয়ে রান্না করে নিন।

এবার এর মধ্যে ১ টি টমেটো কুচি, ১ চামচ লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ হলুন গুঁড়ো, ১ চা চামচ জিরে ও ধনে গুঁড়ো, ১ চামচ লবন, ১/২ চা চামচ চিনি দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে কষিয়ে নিন। এরপর সামান্য জল মিশিয়ে আবারো মশলাটি কিছুক্ষন কষিয়ে নিন।

এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে পরিবার মত জল মিশিয়ে মিনিট ১০ ঢাকা দিয়ে রান্না করে নিন।

সবশেষে ১/২ চা চামচ গরম মশলা, ১ চামচ ঘি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি মাছের কষা।

No comments:

Post a Comment

Post Top Ad