পনির মসলা - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

পনির মসলা

 


উপকরণ:

 ৩০০ গ্রাম কিউব করে কাটা পনির

২ টো বড়ো সাইজের পেঁয়াজ কাটা

৮-১০ রসুনের কোয়া

১/২ ইঞ্চি আদা

 ১০-১৩ টা কাজুবাদাম

বড়ো সাইজের ৩ টে টমেটোর কুচি

তেজপাতা,এলাচ, লবঙ্গ

১/২ চা চামচ গোটা জিরে

লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী

১ চামচ ধনে গুঁড়ো এবং ১/২ চামচ জিরে গুঁড়ো

 ১ চামচ চিনি

 নুন

কাসৌরি মেথি ২ চামচ

২-৪ টেবিল চামচ সরষে/ সাদা তেল



প্রথমে কড়াইতে একদম অল্প তেল দিয়ে হালকা আছে পনিরের কিউব গুলি ভেজে নিতে হবে। তারপরে নুন দেওয়া গরম জলে পনির গুলোকে ভিজিয়ে রাখতে হবে।


ওই কড়াইতে ১ টেবিল চামচ তেল দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, জিরে ভেজে নিতে হবে। তারপরে একে একে পেঁয়াজের কুচি, রসুনের কোয়া, আদা, কাজুবাদাম এবং টমেটো ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো নরম হচ্ছে।

ভাজা হয়ে গেলে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। তারপরে ওই কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো দিয়ে অল্প পনির ভেজানো জল দিয়ে নেড়ে নিয়ে আগের ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে চিনি দিয়ে নেড়েচেড়ে নুন দিতে হবে স্বাদ অনুযায়ী।


তারপরে জল দিয়ে ভালো করে ঝোল ফুটে গেলে গরম মশলা আর কাসৌরি মেথি দিয়ে কড়াই ঢেকে আরো কিছুক্ষন ঝোল ফুটলে গ্যাসের আঁচ কমিয়ে পনির গুলো ছেড়ে দিয়ে অল্প সময়ের জন্যে ফুটতে দিয়ে নামিয়ে নিলেই তৈরী পনির মশলা।

No comments:

Post a Comment

Post Top Ad