উপকরণ:
পটল: ৫০০ গ্রাম
সর্ষের তেল: ৫০ গ্রাম
কাঁচালঙ্কা বাটা: ২ টেবিল চামচ
সাদা তিল বাটা: ৫ টেবিল চামচ
চারমগজ বাটা: ১ চামচ
টক দই: ৪ চামচ
হলুদ গুঁড়ো: ১ চামচ
নুন ও চিনি: স্বাদ মতো
পটল নিয়ে ভাল করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। টুকরো করার প্রয়োজন নেই। কড়াইতে তেল গরম করে পটলগুলি নুন, হলুদ মাখিয়ে ভাল করে ভেজে নিন। পটল ভাজা হয়ে গেলে কাঁচালঙ্কা বাটা দিয়ে সামান্য নাড়াচড়া করে নিন। একটি বাটিতে সাদা তিল বাটা, চারমগজ বাটা ও দই নিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি কড়াইতে দিয়ে ভাল করে কষিয়ে নিন। তিলের কাচা গন্ধ চলে গেলে সামান্য জল দিয়ে দিন। পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে নাড়াচড়া করে ঢাকা দিয়ে দিন। ৫ মিনিট পর ঢাকা খুলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন।

No comments:
Post a Comment