আম দিয়েই বানিয়ে ফেলুন কাতলার রসা - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

আম দিয়েই বানিয়ে ফেলুন কাতলার রসা

 


উপকরণ:

কাতলা মাছ: ৫০০ গ্রাম

কাঁচা আম: ১ টা

কাঁচালঙ্কা: ৪-৫ টা

কালোজিরে: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ

সর্ষেবাটা: ২ টেবিল চামচ

নুন ও চিনি: স্বাদ মতো

সর্ষের তেল: ১ কাপ



প্রথমে কড়াইয়ে তেল গরম করে নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলি হালকা করে ভেজে নিন। এ বার মাছগুলি তুলে নিয়ে সেই তেলেই কালোজিরে ও কাঁচালঙ্কা ফোঁড়ন দিন। লম্বা টুকরো করে কেটে রাখা আম কড়াইতে দিয়ে দিন। স্বাদ মতো নুন, হলুদ দিয়ে নাড়াচড়া করুন। এ বার সামান্য জল দিয়ে কড়াই ঢেকে দিন। আম ভাল করে সেদ্ধ হয়ে গেলে ভাল করে ঘেটে নিন। এ বার সর্ষে বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিন। স্বাদ মতো চিনি দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। তার পর ঢাকা খুলে পরিবেশন করুন আম কাতলার রসা।

No comments:

Post a Comment

Post Top Ad