এক নিঃশ্বাসে ঢকঢক করে জল খেয়ে ফেলবেন না যেন। চুমুক দিয়ে অল্প অল্প করে জল খান। আয়ুর্বেদ শাস্ত্র মতে, খাওয়ার সময় কে কখন জল খাবেন তা ব্যক্তিভেদে বিভিন্ন হয়। শরীরে তিনটি দোষ রয়েছে— বাত, পিত্ত এবং কফ। আপনি কী ভাবে জল পান করবেন তা অবশ্যই এই দোষগুলির সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। বাত প্রকৃতির মানুষদের খাওয়ার এক ঘণ্টা পরেই জল পান করা উচিত। এতে খাবার আরও ভাল ভাবে হজম করতে সাহায্য করে। পিত্ত প্রকৃতির মানুষদের হজম প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু করার জন্য খাওয়ার সময়ে চুমুক দিয়ে অল্প জল খেতে পারেন। কফ প্রকৃতির মানুষদের খাবার খাওয়ার আগে জল পান করা উচিত যাতে তাঁদের পেট ভর্তি থাকে এবং অতিরিক্ত খাবার না খেয়ে ফেলেন। এটি তাঁদের সহজেই ওজন কমাতে সাহায্য করবে।

No comments:
Post a Comment