সর্ষে কাতলা - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

সর্ষে কাতলা

 



উপকরণ:

কাতলা মাছের টুকরো: ৪ টি

সর্ষে পোস্ত বাটা: ১/২ চামচ

সর্ষের তেল: ২-১/২ চামচ

কাঁচা লঙ্কা: গোটা, ২-৩ টি

ধনেপাতা

চিনি: ছোটো চামচের আধ চামচ

নুন: স্বাদ মত

লঙ্কা গুঁড়ো: ছোট চামচের এক চামচ

হলুদ গুঁড়ো: ছোট চামচের এক চামচ




একটা বাসনে মাছ বাদে সব কিছু নিয়ে নিন। বড় চামচের ২-৩ চামচ জল তাতে দিয়ে, ভাল করে গুলে নিন।

তারপর, কাঁচা মাছের টুকরোতে মিশ্রণটা ভাল করে মাখিয়ে, ঢাকা দিয়ে মাইক্রোওয়েভে ঢোকান। কুক মোডে, ৫ মিনিটেই তৈরি সর্ষে কাতলা।

পরিবেশন করার আগে, ছোট চামচের এক চামচ কাঁচা সর্ষের তেল, একটি কাঁচা লঙ্কা আর কুচোনো ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad