চিকেন পাতুরি - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

চিকেন পাতুরি

 


উপকরণ


বোনলেস চিকেন: ৫০০ গ্রাম

রসুন বাটা: এক চা চামচ

কাঁচা লঙ্কা বাটা: এক চা চামচ

পাতি লেবুর রস: এক চা চামচ

চিকেন মশলা: এক চা চামচ

গরম মশলার গুঁড়ো: এক চা চামচ

হলুদ গুঁড়ো: এক চা চামচ

পেঁয়াজ কুচি: এক কাপ

তেল: পরিমাণ মতো

নুন: স্বাদ মতো




একটি পাত্রে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনগুলি নিয়ে তার মধ্যে বাটা মশলা, নুন, লেবুর রস মিশিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।


এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজগুলি সোনালি হয়ে এলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটি ঢেলে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন।


মাংস কষানো হয়ে গেলে একটি কচুপাতা অথবা কলা পাতায় মাংসটি ঢেলে ভাল করে মুড়িয়ে বেঁধে দিন।


এবার আলাদা একটি কড়াইতে ভাল করে তেল মাখিয়ে নিন। এ বার ওই পাতায় মুড়িয়ে রাখা মাংসটি এই তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। একেবারে নিভু আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।


২০ মিনিট পর ঢাকনা খুলে পাতার মোড়ক খুলে ভাত অথবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন পাতুরি।

No comments:

Post a Comment

Post Top Ad