মৌরলা মাছের পেঁয়াজি - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

মৌরলা মাছের পেঁয়াজি

 


উপকরন:


মৌরলা মাছ: ৪০০ গ্রাম

কাঁচালঙ্কা কুচি: ২ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার: ৬ টেবিল চামচ

চালের গুঁড়ো: ৩ টেবিল চামচ

সর্ষের তেল: ২ কাপ

লঙ্কার গুঁড়ো: ২ চা-চামচ

আদা-পেঁয়াজের রস: ৫ টেবিল চামচ

লেবুর রস: ২ টেবিল চামচ

কাসুন্দি: ১ টেবিল চামচ

পেঁয়াজ: ২০০ গ্রাম

নুন: স্বাদমতো





আগে খুব ভাল করে মাছ ধুয়ে পরিষ্কার করে নিন। একটি পাত্রে মাছগুলি নিয়ে তার সঙ্গে একে একে লঙ্কার গুঁড়ো, আদা-পেঁয়াজের রস, কাসুন্দি, লেবুর রস এবং নুন দিয়ে মাখিয়ে নিন। মশলা মাখানো মাছ এক ঘন্টা ফ্রিজে রেখে দিন। পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিন। আলাদা একটি পাত্রে কন কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, কাঁচালঙ্কা, পেঁয়াজ ভাল করে মিশিয়ে নিন। মাছের মিশ্রণটিও পেঁয়াজের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজন সামান্য জন দিতে পারেন। এ বার পেঁয়াজির আকারে গড়ে কড়া করে ভেজে ফেলুন। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে মৌরলা মাছের পেঁয়াজি।

No comments:

Post a Comment

Post Top Ad