অ্যালো ভেরা জেলের নানা উপকারিতার কথা আমরা সকলেই জানি, কিন্তু জানেন কি টোনার হিসেবেও এটি যথেষ্ট ভাল! অ্যালোভেরা জেল ত্বককে উজ্জ্বল করে এবং ব্রণর সমস্যা থেকেও মুক্তি দেয়। যাদের ত্বক বেশ রুক্ষ, তারা ত্বকে আর্দ্রভাব আনার জন্য টোনার হিসেবে এটি ব্যবহার করতেই পারেন।
টোনার হিসেবে গ্রিন টিও দারুণ উপকারী। এতে ভরপুর মাত্রায় অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে। গ্রিন টি ত্বকের স্বাস্থ্য ফেরাতে সহায়তা করে। এ ছাড়া গ্রিন টির সবচেয়ে বড় গুণ হল, এটি ব্যবহার করলে যে কোনও ধরনের প্রদাহ থেকে মুক্তি পাওয়া যায়। তবে এই চা ঠান্ডা করে একটি বোতলে ভরে রাখুন। নিয়মিত ব্যবহার করতে পারেন এই পারৃতিক টোনার।

No comments:
Post a Comment