টম্যাটো ব্যবহার করেই ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

টম্যাটো ব্যবহার করেই ত্বকের জেল্লা ফিরিয়ে আনুন

 


 গরমের কড়া রোদে বেরোলেই ট্যান পড়বেই। টম্যাটোর দিয়ে একটি ঘরোয়া প্যাক তৈরি করে নিলেই উধাও হয়ে যাবে এই ট্যান। টম্যাটো বেটে নিয়ে তাতে এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। তারপর সেই প্যাক মুখ এবং শরীরের অন্যান্য ট্যান পড়া অংশে লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে ভাল করে ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারে দূর হবে ট্যান।


 একটি টম্যাটো বেটে তা বাটিতে নিয়ে নিন। তাতে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ পুদিনা পাতা বাটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এ বার এই প্যাক সারা মুখে লাগিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করে এই প্যাক লাগালেই ত্বকের জেল্লা ফিরবে। ত্বক হবে সতেজ ।

No comments:

Post a Comment

Post Top Ad