হার্টের সমস্যা থেকে স্তন ক্যানসার থেকে নানান রোগের সমস্যা দূর করত ব্যবহার করুন ছানার জল - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 June 2022

হার্টের সমস্যা থেকে স্তন ক্যানসার থেকে নানান রোগের সমস্যা দূর করত ব্যবহার করুন ছানার জল

 


যাদের পেটের সমস্যা আছে, তাঁদের পক্ষে দুধ খাওয়া খুবই কষ্টসাধ্য। সেই কারণেই চিকিৎসকরা বরাবরই দুধ খেতে সমস্যা হলে ছানা খেতে বলেন, কারণ ছানাতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন (Protein)। এছাড়াও ছানার মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম (Calcium), যা বাচ্চাদের হাড়ের পুষ্টি যোগাতেও অনেক সাহায্য করে। এমনকী ছানার মধ্যে ভিটামিন ডি (Vitamin D) থাকে, তাই ছানা খেলে স্তন ক্যানসারের সম্ভাবনা থাকেনা।


তাই চিকিৎসকরা গর্ভবতী মহিলাদের বেশি করে ছানা খেতে বলেন। তাঁদের জন্য ছানা খুবই উপকারী। কারণ ছানার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, যা হজমে সাহায্য করে। বিশেষত, যারা খেলাধূলা করেন, তাঁরা নিয়মিত ছানা খান। তবে শুধু ছানা নয়, ছানার জলও খুবই উপকারী। ছানার জলে রয়েছে, অ্যালবোমিন ও গ্লোবিউলিন নামক দুটি প্রোটিন।


সঙ্গে কার্বোহাইড্রেট, ল্যাকটোজ ও রিভোফ্ল্যাভিন ভিটামিনও থাকে। ছানার জল বাচ্চাদের উচ্চতা বাড়াতেও যথেষ্ট উপকারী। যাঁদের হরমোনাল (Hormonal) সমস্যা বা কিডনির সমস্যা থাকে, তাঁরা নিয়মিত ছানার জল খান। ছানার জল খেলে পেশী শক্ত করতে সাহায্য করে। তবে যদি ছানার জল খেতে ভালো না লাগে, তাহলে যেকোনো ফলের মিশিয়ে ছানার জল খান।

No comments:

Post a Comment

Post Top Ad