তৈরি করে নিন একটু অন্যরকম স্টাইলে মটনের কারি। যা ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেন পুরো জমে যাবে। দেখে নিন প্রনালী-
উপকরণ-
টমেটো কুচি
জিরেগুঁড়ো
ধনেগুঁড়ো
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
খাসির মাংস
টক দই
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
কাঁচা লঙ্কা বাটা
পেঁয়াজ কুচি
লাল লঙ্কার গুঁড়ো
তেজপাতা
দারুচিনি
এলাচ
লবঙ্গ
গোলমোরিচ
গোটা জিরে
গোলমরিচ গুঁড়ো
গরম মসলা
ঘি
সরষের তেল
একটি পাত্রে দেড় কিলো খাসির মাংস নিয়ে এর মধ্যে ২০০ গ্রাম টক দই, ২ চা চামচ আদা বাটা, রসুন বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ৩ টি পেঁয়াজ বাটা, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মত লবণ, ৩ চামচ সরষের তেল দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ১ ঘন্টা মতো ম্যারিনেটের জন্য রেখে দিন।এবারে করাইয়ে বেশ কিছুটা সরষের তেল গরম করে এর মধ্যে পরিমাণমতো লবণ ও হলুদ গুঁড়ো মিশিয়ে আলু গুলি ভেজে তুলে নিন। এরপর ওই একই গরম তেলে ২ টি তেজপাতা, ২ টি দারুচিনি, ৬-৭ টি ছোট এলাচ, ৭-৮ টি লবঙ্গ, ৭-৮ টি গোলমরিচ, ১ চা চামচ গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিন।ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে ৪ টি পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা ও রসুন বাটা, ১ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো দিয়ে সমস্ত উপকরন বেশ ভালোভাবে কষিয়ে নিন।মশলা কষাতে কষাতে এর মধ্যে ১ টি টমেটো কুচি, পরিমান মত লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। এবারে মশলা থেকে থেকে তেল ছেড়ে এলে ম্যারিনেট করে রাখা খাসির মাংসের টুকরোগুলো দিয়ে দিন।তারপর ভেজে রাখা আলু যুক্ত করে ২৫ মিনিট ঢাকা তুলে ও ঢাকা দিয়ে রান্না করে নিন। অবশেষে একটি প্রেসার কুকারে ১ চামচ তেল গরম করে মাংস ঢেলে তার মধ্যে পরিমানমতো উষ্ণ জল দিয়ে সিদ্ধ করে নিন।ব্যাস তাহলে তৈরি দুর্দান্ত স্বাদের মটন কারি। এখন শুধু ওপর থেকে ঘি ও গরমমশলা ছড়িয়ে পরিবেশন করে নিন।

No comments:
Post a Comment