সকালে ইষদুষ্ণ গরম জলে ৬টি তুলসী পাতা ভিজিয়ে খেলে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এটি বিপাক ক্রিয়া দ্রুত করতেও সহায়ক।
দ্রুত মেটাবলিজমের কারণে শরীরের ক্যালরিও দ্রুত কমতে শুরু করে। আপনি এই জলে লেবুর টুকরোও যোগ করতে পারেন।
গোল মরিচ এবং তুলসী
গোল মরিচের সঙ্গে তুলসী পাতা খেলে শরীরে ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন এ সহ প্রচুর পরিমাণে পটাসিয়াম পাওয়া যায়।
ওজন কমাতে এই দুটি একসঙ্গে মিশিয়ে চা তৈরি করতে পারেন। গোল মরিচ এবং তুলসী চা তৈরি করতে, ৫ থেকে ৬টি গোল গোলমরিচের সঙ্গে ৬টি তুলসী পাতা, গুড় এবং জোয়ানের বীজ মিশিয়ে চা তৈরি করুন, এটি ওজন কমানোর পাশাপাশি গলা ব্যথা থেকেও মুক্তি দেবে।
.png)
No comments:
Post a Comment