নিরামিষ দুধ পনির - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 June 2022

নিরামিষ দুধ পনির

 


উপকরণ-


পনির

দুধ

পোস্ত

কাজুবাদাম

চালমগজ

আদা

কাঁচা লঙ্কা

দারুচিনি

ছোট এলাচ

তেজপাতা

লবঙ্গ

কাশ্মিরী লঙ্কার গুঁড়ো

চিনি

লবন

 সাদা তেল

ঘি



প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে ৬ চামচ পোস্ত, ১৫ টি কাজুবাদাম, ২ চামচ চালমগজ নিয়ে গুঁড়ো করে নিন। এখন তৈরি করা মশলার গুঁড়োর মধ্যে ২ ইঞ্চি আদার টুকরো, ২ টি কাঁচা লঙ্কা, ১/৩ কাপ পরিমান জল দিয়ে আবারো স্মুদ পেস্ট তৈরি করে নিন।


এবার ৪০০ গ্রাম পনির বড় বড় স্লাইস আকারে কেটে নিন। এখন কড়াইয়ে ৩ চামচ সাদা তেল গরম করে মিনিট ৩ সময় ধরে কেটে নেওয়া পনিরের টুকরো গুলি লালচে রং আসা পর্যন্ত ভেজে তুলে নিন।

এবার ওই একই গরম তেলের ২ টি দারুচিনি, ৩ টি ছোট এলাচ, ১ টি তেজপাতা, ১ টি শুকনো লঙ্কা ও ৫ টি লবঙ্গ ফোড়ন হিসাবে দিন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে তৈরি করা মশলার মিশ্রণটি দিয়ে ২-৩ মিনিট ক্রমাগত নাড়াচাড়া করে নিন। এক্ষেত্রে গ্যাসের ফ্রেম লোতে থাকবে। এবার এই মিশ্রণটি ঘন হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করুন।এখন এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ৩০০ এম.এল গরম দুধ মিশিয়ে নিন। এবার গ্রেবি সামান্য ফুটে এলে ভেজে রাখা পনিরের টুকরোগুলি ও ১ চা চামচ চিনি দিয়ে ৬-৭ মিনিট রান্না করে নিন। শেষে গ্রেভির ঘনত্ব বেড়ে গেলে এর মধ্যে ১ চামচ ঘি মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের দুধ পনির।

No comments:

Post a Comment

Post Top Ad