কাশ্মীরি মটন - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

কাশ্মীরি মটন

 


আলু দিয়ে পাতলা ঝোলের বদলে বানিয়ে নিতে পারেন এই কাশ্মীরি মটন, রইল প্রণালী -



উপকরণ -



পাঠার মাংস: ৫০০ গ্রাম

জল ঝরানো টক দই: ১ কাপ

পেঁয়াজ কুচি: ১ চা চামচ

সর্ষের তেল: ১/২ কাপ

চিনি: ১ চামচ

নুন: স্বাদ মতো

তেজপাতা: ২ টি

রসুন: ১০ কোয়া

মৌরি: ১ চা চামচ

হিং: সামান্য

নারকেল কোরা: ৪ টেবিল চামচ

দুধ: সামান্য

জিরে: ১ চা চামচ



পাঁঠার মাংস ভাল করে ধুয়ে তাতে নুন ও দই মাখিয়ে ঘণ্টা খানেক রেখে দিন।

এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা ও হিং ফোড়ন দিন। খানিক নেড়ে নিয়ে চিনি ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। লাল হয়ে এলে দই মাখানো মাংস দিয়ে অল্প কষে নিন।

মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ জল দিয়ে গোটা রান্নাটি প্রেশার কুকারে দিয়ে দিন। দুটো সিটি পড়লেই প্রেশার থেকে নামিয়ে নিন। নামানোর সঙ্গে সঙ্গেই প্রেশারের ঢাকনা খুলবেন না। কিছুক্ষণ ভাপে রাখলে মাংস আরও ভাল করে সেদ্ধ হয়ে যাবে।

এবার মাংসটি আবার কড়াইয়ে ঢেলে অন্যান্য মশলাগুলি মিশিয়ে ভাল করে কষিয়ে নামিয়ে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাশ্মীরি মটন।

No comments:

Post a Comment

Post Top Ad