ফিশ অমলেট কারি বানানোর পদ্ধতি এবং উপকরণ জেনেনিন।
কাচা লঙ্কা
নুন
চিনি
৫ টি ডিম
কাতলা মাছের টুকরো
৬ টেবিল চামচ সরষে তেল
৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি
২ টেবিল চামচ টমেটো পেস্ট
১ টেবিল চামচ আদর পেস্ট
২ টেবিল চামচ রসুনের পেস্ট
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
১ চা চামচ কালো জিরে
৪ টে শুকন লঙ্কা
সবার আগে কড়াইতে তেল গরম হলে পাঁচটা ডিমের বড়ো করে পাঁচটি অমলেট বানিয়ে নিতে হবে। তারপরে কাতলা মাছের টুকরো গুলো ভালো করে সেদ্ধ করে কাটা বেছে নিতে হবে। এরপরে কড়াইতে তেল দিয়ে গরম হলে তাতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট, রসুনের পেস্ট, আদার পেস্ট সাথে গুঁড়ো মশলা অল্প করে দিয়ে তার মধ্যে কাটা বাছা মাছ গুলো দিয়ে পুর বানিয়ে নিতে হবে। এরপরে মাছের পুর এক একটি ডিমের অমলেটের মধ্যে রেখে এগ রোলের মতো ফল্ড করে নিতে হবে। যদি মনে হয় খুলে যাবে তাহলে একটি টুথপিক দিয়ে আটকে দিতে পারেন।
গ্রেভি বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা এবং সমস্ত গুঁড়ো মশলা পরিমাণমতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর সামান্য জল দিয়ে দিতে হবে। নুন মিষ্টি স্বাদমতো দিতে হবে। এর মধ্যে মাছের পুর ভরা ডিমের অমলেট গুলো দিয়ে দিতে হবে। অন্তত ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে কাঁচা লঙ্কা দিয়ে বেশ মাখো মাখো হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ফিশ অমলেট কারি।

No comments:
Post a Comment