উপকরণ-
গোলমরিচ
চিনি
ভিনেগার
পাকা টমেটো
আদা গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
প্রথমে কড়াইয়ে পরিমাণমতো জল গরম করে এর মধ্যে ১ কেজি পাকা টমেটো দিয়ে সিদ্ধ করে নিন। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে জল সমেত সিদ্ধ টমেটো গুলি পেস্ট করে নিন। তারপর ছাকনির সাহায্যে পেস্টটি ভালোকরে ছেঁকে নিন।
এবার একটি ফ্রাইংপ্যানে টমেটো পেস্টটি নিয়ে ১০-১৫ মিনিট সমানে নাড়াচাড়া করুন। এরপর পেস্টটি ঘন হয়ে এলে এর মধ্যে ২/৩ চামচ চিনি মিশিয়ে নিন। কিছুক্ষন পর চিনি গলে এলে এর মধ্যে পরিমানমতো আদা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গোল মরিচ মিশিয়ে নিন।
সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মেশান হয়ে গেলে গ্যাস বন্ধ করে টমেটোর মিশ্রণটি ঠান্ডা করে নিন। সবশেষে এরমধ্যে সামান্য ভিনিগার মিশিয়ে নিন। ব্যস তাহলেই তৈরি নামিদামি ব্র্যান্ডের মতো হোমমেড টমেটো সস। ১ দিনে মাত্র ১০ মিনিটে তৈরি এই সস আপনার ১০ দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন।

No comments:
Post a Comment