বারবার প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে? আপনি নিজেই দায়ী নন তো? - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 June 2022

বারবার প্রেমের সম্পর্ক ভেঙে যাচ্ছে? আপনি নিজেই দায়ী নন তো?

 


খামখেয়াল

আপনার মনমেজাজের কি কোনও ঠিকঠিকানা থাকে না? এই ভালো মেজাজ, তো ওই তিরিক্ষি হয়ে যান? আপনার মনের হদিশ পেতে নাজেহাল হয়ে যেতে হয় সঙ্গীকে? সে ক্ষেত্রে কিন্তু একটা সময়ের পর আপনার সঙ্গী নিজের মধ্যে গুটিয়ে যাবেন এবং তারপর সম্পর্কটা বাঁচিয়ে রাখা নিয়েও খুব একটা উৎসাহ দেখাবেন না।


একবগগা মনোভাব

জেদ ধরে থাকলে যে কোনও সম্পর্কেই সমস্যা দেখা দেয়, আর প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়া তো মোটেই আশ্চর্যের নয়! একটু ভেবে দেখুন তো, যে কোনও ছোটখাটো বিষয়েও কি আপনি নিজের মতেই অনড় থাকেন? আপনার সিদ্ধান্তই মেনে নিতে হবে, এমন জেদ করেন কি? তেমন হলে কিন্তু আপনার পক্ষে সম্পর্ক টিকিয়ে রাখা খুবই কঠিন।



অতিরিক্ত গোপনীয়তা

আপনি কি নিজের সমস্ত বিষয় লুকিয়ে রাখতে পছন্দ করেন? এমনকী, যে সব কথা স্বামী/সঙ্গীকে জানানো দরকার, সে সবও জানান না? কোনও জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্বামীকে অন্ধকারে রেখে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেন!

No comments:

Post a Comment

Post Top Ad