সুখী সম্পর্ক পেতে হলে এই ৫টি বিষয়ে কখনও আপস করবেন না - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 June 2022

সুখী সম্পর্ক পেতে হলে এই ৫টি বিষয়ে কখনও আপস করবেন না

 


দায়বদ্ধতা

সম্পর্কের প্রথমদিনগুলোতেই পরস্পরের কাছ থেকে দায়বদ্ধতা বা প্রতিশ্রুতিবদ্ধতার আশা করাটা বাড়াবাড়ি। কিন্তু সেই সদিচ্ছাটা থাকা জরুরি, যাতে অন্তত এটুকু বোঝা যায় যে আপনারা জীবনের বাকি পথটা একসঙ্গে হাঁটার জন্য চেষ্টা করতে রাজি!


স্নেহ-ভালোবাসা

ভালোবাসা শুধু শারীরিকই নয়, মানসিকও। যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুটিরই ভূমিকা অনস্বীকার্য। হাতে হাত রাখা, ছোট্ট মেসেজ, এ সবই কিন্তু ভীষণ জরুরি!


নিজেকে প্রকাশ করা

সব সময় কথা বলতে ভালো লাগে না! বিশেষ করে প্রচণ্ড চাপের পর অফিস থেকে ফিরে তো নয়ই! কিন্তু নিজেকে সঙ্গীর কাছ থেকে একেবারে গুটিয়ে রাখবেন না। আপনার অসুবিধের জায়গাটা অন্তত ওঁকে বুঝতে দিন।


সততা

যে কোনও সম্পর্কেই সততার মূল্য অপরিসীম, প্রেমের সম্পর্কে তো বটেই! সততা আর পারস্পরিক বিশ্বাসই সম্পর্ককে সতেজ রাখতে সাহায্য করে।


স্পষ্টতা

একটা প্রেমের সম্পর্ক থেকে আপনারা কী চান, সেটা দু’জনের কাছেই স্পষ্ট তো? এমন নয় তো, একজন একটা স্থায়ী সম্পর্ক চান, অপরজন শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া কিছুই দিতে রাজি নন? তেমন হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা এড়ানো যাবে না! সম্পর্কটা কোনদিকে গড়াতে চলেছে, তা প্রথম থেকেই দু’জনের কাছে স্পষ্ট থাকা দরকার!

No comments:

Post a Comment

Post Top Ad