গন্ধরাজ মুরগির পাতুরি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 June 2022

গন্ধরাজ মুরগির পাতুরি

 



অল্প কয়েকটা উপকরণ দিয়ে খুব কম সময়ে বাড়িতেই বানিয়ে ফেলুন গন্ধরাজ মুরগির পাতুরি।


উপকরন জেনে নিন-


পোস্ত বাটা: ৩ টেবিল চামচ

রসুন বাটা: ২ টেবিল চামচ

নারকেল বাটা: ৪ টেবিল চামচ

নুন ও গোলমরিচ গুঁড়ো: স্বাদ মতো

সাদা তেল: ৩ টেবিল চামচ

চিকেন কিমা: ৫০০ গ্রাম

কুমড়ো পাতা: ৪টি

গন্ধরাজ লেবুর পাতা: ৪টি

গন্ধরাজ লেবুর রস: ৪-৫ টেবিল চামচ

কাঁচালঙ্কা বাটা: ৪ টেবিল চামচ




চিকেন গুলো ভাল করে ধুয়ে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। খুব বেশি মিহি পেস্ট বানানোর প্রয়োজন নেই। এ বার একটি পাত্রে সেই চিকেন পেস্ট নিয়ে তাতে এক এক করে সব উপকরণ মিশিয়ে নিন। এ বার গরম জলে সামান্য নুন দিয়ে কুমড়ো পাতাগুলি অল্প ভাপিয়ে নিন। মাংসের খানিকটা মিশ্রণ সেই পাতার মধ্যে রেখে তার উপর একটি গন্ধরাজ লেবুর পাতা রেখে কুমড়ো পাতাটি ভাল করে মুড়ে দিন। এ বার ফ্রাইংপ্যানে সামান্য তেল দিয়ে ভাল করে নাড়িয়ে সেঁকে নিন। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ চিকেন পাতুরি।

No comments:

Post a Comment

Post Top Ad