বিনা তেলেই খাসির মাংস রান্না করুন এই সহজ পদ্ধতিতে ।
উপকরন জেনে নিন-
খাসির মাংস: ১ কেজি
গোলমরিচের গুঁড়ো: ২.৫ টেবিল চামচ
নুন: পরিমাণ মতো
কাঁচা পেপে: ৩ টেবিল চামচ কুরিয়ে নেওয়া
ফেটানো দই: ৭৫০ গ্রাম
মাংস ধুয়ে নিন তাতে ঢেলে দিন সব উপাদান।
সঙ্গে দিয়ে দিন পরিমাণ মতো নুন। মনে রাখবেন, রান্নার পর কমে আসবে মাংসের পরিমাণ। তাই সেই অনুপাতে নুন দিতে হবে।
সব ক’টি উপকরণ একসঙ্গে মেখে নিন ভাল করে। ভাল করে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে ৬ থেকে ৮ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
রান্না করার কিছু ক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে নিন। ঘরের উষ্ণতায় এলে কড়াই গরম করে ঢেলে দিন মাংস।
প্রাথমিক ভাবে বেশি আঁচে রান্না করা শুরু করুন। দেখবেন কিছু ক্ষণ পরই মাংস জল ছেড়ে দেবে। মাংস জল ছেড়ে দিলে ঢাকা দিয়ে রান্না করতে থাকুন।
মাংস ফুটতে শুরু করলে আঁচ কিছুটা কমিয়ে দিন। বার বার নাড়তে থাকুন।
রান্না হতে দেড় ঘণ্টা সময় লাগবে। ঝোল একেবারে টেনে এলে কিছুটা জল দিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে এলেই নামিয়ে নিয়ে পরিবেশন করুন খাসির মাংস।

No comments:
Post a Comment