খুব সহজেই বানিয়ে ফেলুন সুজির মশলা পাঁপড় - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 July 2022

খুব সহজেই বানিয়ে ফেলুন সুজির মশলা পাঁপড়



অনেক ধরনের পাপড় দোকানে পাওয়া যায়। তাই একটু অন্য ধরনের পাপড়ের স্বাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই বেছে নিন সুজির মশালা পাপড়টি


উপকরণ-


সুজি- ১০০ গ্রাম

ময়দা- ২ চামচ

বেকিং সোডা- ১ পিঞ্চ

চিলি ফ্লেক্স- হাফ চামচ

ধনেপাতা কুচি- পরিমানমতো

গরম মশলা গুঁড়ো- পরিমানমতো

লবন- স্বাদমতো

সরষের তেল- পরিমানমতো



প্রথমে একটি পাত্রে সুজির মধ্যে ময়দা, বেকিং সোডা দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিন। এবারে এরমধ্যে অল্প অল্প পরিমাণে গরম জল মিশিয়ে ময়দার ডো আকারে তৈরি করে ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।এবারে ঢাকা তুলে আরো একবার ডো-টি ভালোভাবে মেখে নিতে হবে। এখন এরমধ্যে ডো এর মধ্যে চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, লবন মিশিয়ে নিন।তারপর সমস্ত ডো থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নিন। এবারে লেচি গুলি বেশ পাতলা করে বেলে নিন এবং একটি কাটা চামচের সাহায্যে আলতো করে চাপ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিন।

শেষে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল গরম করে নিন। আর এক্ষেত্রে মনে রাখবেন পাপড়গুলি একটু ডুবোতেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার বেলে নেওয়া লেচি গুলির মধ্যে প্রথমে একটি তেলের মধ্যে দিয়ে উলটে পালটে লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিতে হবে। এখন সবকটি বেলে রাখা লেচি ঠিক একরম পদ্ধতিতে একে একে ভেজে তুলে নিতে হবে। ব্যাস তাহলেই তৈরি দারুন মুচমুচে ও মুখরোচক সুজির মশালা পাপড়।

No comments:

Post a Comment

Post Top Ad