বাড়তি জিনিস লাগবে না বাসি ভাতের পোলাও বানাতে। বাড়িতে রাখা সবজি দিয়েই বানিয়ে ফেলতে পারেন রেসিপিটি।
উপকরণ:
বাসি ভাত
পছন্দ মতো সবজি কুচি কুচি করে কাটা
পনির টুকরো টুকরো করে কাটা
সিদ্ধ সয়াবিন
কাজু
কিশমিশ
এলাচ
দারচিনি
লবঙ্গ
তেজপাতা
নুন
চিনি
ঘী
সাদা তেল
শুঁকনো লঙ্কা
ফ্রিজ থেকে ভাত বের করে কিছু সময় রাখতে হবে। যতক্ষন না ঠান্ডা ভাবটা অল্প হলেও কমছে। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে একে একে এলাচ দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে একে একে কেটে রাখা পছন্দের সবজি দিয়ে ভালো করে ভেজে নিন, যতক্ষন না সবজি সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে সবজির মধ্যে কাটা পনিরের টুকরো আর সেদ্ধ সোয়াবিন দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। তারপরে কড়াইতে বাসি ভাত দিয়ে সবটা একবার আরো ভালো করে ভেজে নিন। এরপরে পরিমাণ মতো নুন, চিনি দিয়ে আরো একটু নাড়িয়ে নিন। এরপরে উপরে কাজু, কিশমিশ আর ঘী ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে দিন। এরপরেই গরম গরম পরিবেশন করুন বাসি ভাতের পোলাও। একটা কথা জানিয়ে রাখা ভালো আপনারা চাইলে ডিম বা চিকেনের কিমা দিয়েও করতে পারেন।

No comments:
Post a Comment