অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিন সুজি ও দই দিয়ে রেসিপিটি।
উপকরণ:
এক কাপ সুজি(১০০ গ্রাম)
২টক দই ১৫০ গ্রাম
ইনো/ বেকিং সোডা
সাদা তেল
পাকা তেতুল
নুন
চিনি
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
লেবু
কাঁচা লঙ্কা
জল
একটা বড়ো পাত্রে টক দই আর সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স হয়ে গেলে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে সুজি – দইয়ের ব্যাটার এক চিমটে ইনো বা বেকিং সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ১০-২০ মিনিটের জন্যে রেখে দিতে হবে।তারপরে নির্দিষ্ট সময়ে রাখার পর আরো একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে সাদা তেল গরম হয়ে এলে ডালের বড়ার মতো দই – সুজির ব্যাটার দিয়ে বড়া ভেজে তুলে নিতে হবে।এরপরে একটা বড়ো বাটিতে আগে থেকে ভিজিয়ে রাখা তেতুলের জল একটা ছাকনি দিয়ে ছেকে নিতে হবে। তারপরে তেতুলের জলে আরো কিছুটা জল দিয়ে একে একে নুন, স্বাদ মতো চিনি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে।চিনি গুলে গেলে কুচি করা কাঁচা লঙ্কা আর গোল গোল করে কাটা লেবু তেতুলের জলে দিয়ে দিতে হবে। তারপরে ভেজে রাখা বড়া গুলো ওই জলে দিয়ে দিতে হবে। কিছুক্ষন পর দেখবেন তেতুলের জল বড়া টেনে নিয়েছে। তারপরেই পরিবেশন করুন সুজি আর দইয়ের এই রেসিপি।

No comments:
Post a Comment