বানিয়ে ফেলুন পটলের এই সুস্বাদু রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 July 2022

বানিয়ে ফেলুন পটলের এই সুস্বাদু রেসিপি

 


রুটি যা দিয়েই খান না কেনো জিভে স্বাদ লেগে থাকবেই। আসুন বেশি দেরি না করে আলু দিয়ে পটলের নতুন রেসিপি দেখে দেওয়া যাক।


উপকরন -


সেদ্ধ আলু

আদা বাটা

টমেটো টুকরো

হলুদ গুঁড়ো

ধনে গুঁড়ো

জিরে গুঁড়ো

 লঙ্কা গুঁড়ো

কাচা লঙ্কা

পটল

বেসন

চিনা বাদাম বাটা/ চাল মগজ বাটা/ কাজু বাদাম বাটা

নুন

চিনি

 ঘী

গরম মশলা

সরষে তেল



প্রথমে খোসা ছাড়িয়ে পটল গুলো ধুয়ে ডুমো করে নিতে হবে। তারপরে পটলের বীজ গুলো বের করে নিতে হবে। এরপরে কড়াইতে অল্প তেল দিয়ে আদা বাটা, জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা গুলো ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলু ভর্তার মতো বানিয়ে নিতে হবে।এরপরে আলুর পুরটা একটু ঠাণ্ডা হলে পটল গুলোর মধ্যে পুরো ভোরে নিয়ে হবে। এরপরে একটা বাটিতে বেসনের একটু গাঢ় ঘোল বানিয়ে নিতে হবে হলুদ আর নুন দিয়ে। তারপরে বেসনের মধ্যে পটলের টুকরো গুলো ভালো করে ডুবিয়ে গরম তেলে লাল করে ভেজে তুলে নিতে হবে।তারপরে কড়াই থেকে তেল কমিয়ে নিতে হবে। কড়াইয়ে অবশিষ্ট তেলে আদা বাটা দেওয়ার পর একে একে সব গুড়ো মশলা দিয়ে ভালো করে ভেবে নিয়ে ওর মধ্যে টমেটো টুকরো দিয়ে আরো কিছুক্ষন রান্না করে নিতে হবে। তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার হয়ে গেলে মশলার মধ্যে পটল গুলো দিয়ে মিনিট দুয়েক নেড়ে চেড়ে নিতে হবে।তারপরে চিনে বাদাম বাটা/ চালমগজ বাটা দিয়ে অল্প জল দিয়ে বেশ কিছুক্ষণ ধিমি আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। তারপরে ঢাকনা খুলে ঘী আর গরম মশলা দিয়ে একটু নেড়ে নিয়ে নামিয়ে ফেলে পরিবেশন করুন আলু পটল।

No comments:

Post a Comment

Post Top Ad