ধাবা স্টাইলে তৈরি ঢেঁড়স মশালা রেসিপিটি। যা গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারন লাগে। দেখে নিন প্রনালী-
উপকরণ-
ঢেঁড়স
পাতিলেবু
পেঁয়াজ কুচি
আদা বাটা
রসুন বাটা
টমেটো বাটা
কাঁচা লঙ্কা কুচি
বেসন
টক দই
হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
জিড়ে গুঁড়ো
ধনে গুঁড়ো
গোটা জিরে
গরম মসলার গুঁড়া
কাসৌরি মেথি
লবণ
সরষের তেল
আড়াইশো গ্রামে ঢেঁড়স ভালোভাবে ধুয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিন। এবার একটি পাত্রে কেটে নেওয়া ঢেঁড়সের টুকরোগুলো নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবন, সামান্য লাল লঙ্কার গুঁড়ো ও হাফ টুকরো পাতিলেবুর রস দিয়ে ভালোকরে মিশিয়ে নিন। আরেকটি পাত্রে সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ জিরেগুঁড়ো, ১ চামচ কাশ্মিরী লাল লঙ্কার গুঁড়ো, ২ চামচ ধনে গুঁড়ো ও ১ চামচ বেসন নিয়ে এর মধ্যে সামান্য জল মিশিয়ে মশলার মিশ্রন তৈরি করে নিন।এবারে কড়াইয়ে ২ চামচ সরষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা ঢেঁড়সে টুকরো করে ভেজে তুলে নিন। এরপর আরো ৪ চামচ সরষের তেল গরম করে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিন। ফোড়ন ফুটে উঠলে এখন এর মধ্যে ২ টি পেঁয়াজ কুচি দিয়ে লালচে রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করুন। তারপর এর মধ্যে হাফ চামচ আদা ও রসুন বাটা, ২ টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে মিনিট ২ নাড়াচাড়া করুন। এবার এর মধ্যে তৈরি করা মসলার মিশ্রণটি মিশিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হব। আর মনে রাখবেন এই সময় আপনাকে গ্যাসের ফেম লো-তে রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে।
এবার এর মধ্যে ১ টি টমেটো বাটা, পরিমানমতো লবন, হাফ চামচ চিনি দিয়ে ৩-৪ মিনিট ঢেকে সমস্ত মশলা কষিয়ে নিন। মাশলা থেকে তেল ছেড়ে এলে এবার ২ চামচ টক দই, ১ চামচ কাসৌরি মেথি দিয়ে আবারো সমস্ত কিছু কষিয়ে পরিমাণমতো গরম জল মিশিয়ে নিন।অবশেষে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ঢেঁড়সের টুকরো, হাফ চামচ গরম মসলার গুঁড়ো দিয়ে মিনিট ৫ দিয়ে রান্না করে নিন। ব্যস তাহলেই তৈরি ধাবা স্টাইলে অসাধারণ ঢেঁড়স মশালা।

No comments:
Post a Comment