এই পদ্ধতিতে বানিয়ে নিন বরিশালি ইলিশ - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 July 2022

এই পদ্ধতিতে বানিয়ে নিন বরিশালি ইলিশ

 



ইলিশের নতুন স্বাদ নিতে বানিয়ে ফেলুন বরিশালি ইলিশ। রইল প্রণালী।


উপকরণ:

ইলিশ মাছ: ৫ টুকরো

কালো সর্ষে: ১ টেবিল চামচ

সাদা সর্ষে: ১ টেবিল চামচ

নারকেল বাটা: আধ কাপ

দই: ১০০ গ্রাম

চেরা কাঁচা লঙ্কা: ৫টি

নুন: স্বাদ মতো

হলুদ গুঁড়ো: এক চা চামচ

শুকনোলঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

সর্ষের তেল: ৩ টেবিল চামচ


ইলিশ মাছগুলি ভাল করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রেখে দিন।জলে ভিজিয়ে রাখা সাদা ও কালো সর্ষে বেটে নিন। সর্ষে বাটা, নারকেল বাটা, দই, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি ভাল করে মিশিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে এই মিশ্রনটি দিয়ে কষাতে থাকুন। ফুটতে শুরু করলে এ বার নুন-হলুদ মাখানো মাছগুলি দিয়ে দিন। আধ কাপ জল দিয়ে মাঝারি আঁচে ঢাকা দিয়ে রাখুন।সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বরিশালি ইলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad