চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন-
উপকরন -
সুজি
পেঁয়াজ
কারীপাতা
গোটা জিরে
হলুদ গুঁড়ো
চিলি ফ্লেক্স
গরম মসলা গুঁড়ো
পাতিলেবুর রস স্
নুন
চিনি
আলু
কনফ্লাওয়ার
সাদা তেল
‘সুজির পাকোড়া’ তৈরির প্রনালী
সুজির পাকোড়া বানানোর জন্য প্রথমেই আপনাকে একটি মিক্সিং বোলে ১/২ কাপ সুজি নিয়ে তারমধ্যে ১ টা কুচনো পেঁয়াজ, ১ টা কারীপাতা, সামান্য গোটা জিরে, সামান্য হলুদ গুঁড়ো, ১ চা চামচ চিলিফ্লেক্স, সামান্য গরম মসলার গুঁড়ো, ১ চামচ পাতিলেবুর রস, স্বাদমতো নুন, সামান্য চিনি, ১ টা গ্রেট করা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।তারপর এরমধ্যে ২ চামচ কনফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। তারপর ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে মিশ্রণটা থেকে অল্প অল্প নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। তারপর এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি অসাধারণ স্বাদের সুজির পাকোড়া।

No comments:
Post a Comment